শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

নাটোরে র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ২

নাটোর প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
নাটোরে র‌্যাবের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ২

নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 


রোববার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন- উপজেলার মানিকপুর গ্রামের মৃত আমজাদ মন্ডলের ছেলে লালচান মন্ডল (৩৫) এবং একই ইউনিয়নের ছাতিয়ানগাছা গ্রামের আফাজ মন্ডলের ছেলে মনিরুল ইসলাম (৩২)।


র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২ এর একটি আভিযানিক দল রোববার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে মানিকপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় লালচান মন্ডল ও মনিরুল ইসলামকে আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটক লালচান মন্ডল তার বাড়ির গোয়াল ঘরের মাচার উপর একটি বস্তায় গাঁজা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার গোয়ালঘর থেকে বস্তার ভেতর পলিথিনে মোড়ানো ছয়টি পোটলায় থাকা মোট ০৬ (ছয়) কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।


র‌্যাব জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজাগুলো অবৈধভাবে সংগ্রহ করে নিজ বাড়িতে মজুদ রেখেছিল বলে স্বীকার করেছে।


এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ  (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।