বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

এম এ আলম বাবলু,পার্বতীপুর প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন জাতীয়
এম এ আলম বাবলু,পার্বতীপুর প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৪ অপরাহ্ন
পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১৩,রংপুর (সদর কোম্পানি)। শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে  উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড়ে বদরগঞ্জ-পার্বতীপুর পাকা রাস্তা থেকে এগুলো উদ্ধার করা হয়।


জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাস্তার ওপর মালিকবিহীন দুটি ব্যাগ পাওয়া যায়। একটি ব্যাগে ৫০ রাউন্ড এবং অন্যটিতে ৪২ রাউন্ডসহ মোট ৯২ রাউন্ড .২২ জরসভরৎব ষড়হম ৎরভষব গুলি উদ্ধার করা হয়।


র‌্যাব-১৩ সূত্রে জানা যায়,অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত গুলি জিডিমূলে পার্বতীপুর থানায় হস্তান্তর ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।