বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

বাগাতিপাড়ায় লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: ১৪ অক্টোবর ২০২৬ ০১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: ১৪ অক্টোবর ২০২৬ ০১:১১ অপরাহ্ন
বাগাতিপাড়ায় লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য বিক্রি, ৫ হাজার টাকা জরিমানা

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি বাজারে মোর মিলস এন্ড ট্রেডার্স নামের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম।


অভিযানকালে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘন করে লাইসেন্স ছাড়া মৎস্য খাদ্য বিক্রির অপরাধে একই আইনের ২০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস. এম. মাহমুদুল হাসান।