বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

২০৬ বোতল ফেয়াডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ অক্টোবর ২০২৬ ০১:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ অক্টোবর ২০২৬ ০১:৫৩ অপরাহ্ন
২০৬ বোতল ফেয়াডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল বুধবার (১৪ অক্টোবর) রাত ০১.৪০ মহানগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর শান্তিনগর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে ২০৬ বোতল কোডিনযুক্ত ফেয়ারডিল, মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও ০১ টি মটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।


ধৃত ব্যক্তিরা হলো- মতিহার থানার দশিমারি কাশেমের মোড় এলাকার মৃত কমের আলীর ছেলে  শাহিন (৩০) কাটাখালি থানার শ্রামপুর শাহীন নগরের দেদার বক্সের ছেলে ফারজেম ওরফে ফজা আসামিদ্বয় পরষ্পরের যোগসাজসে রাজশাহীসহ সারাদেশে বিভিন্ন উপায়ে মাদকদব্য সংগ্রহ পূর্বক  ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে। 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফায়ারডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তারা বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য কোডিনযুক্ত ফায়ারডিল সংরক্ষন পূর্বক বিক্রয়ের কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।