বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

‘জয় বাংলা’ নিয়ে বক্তব্য: পুরোনো মামলায় আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

সোনার দেশ ডেস্ক ১৪ অক্টোবর ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৪ অক্টোবর ২০২৬ ০২:৪৪ অপরাহ্ন
‘জয় বাংলা’ নিয়ে বক্তব্য: পুরোনো মামলায় আইভীর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার ভোররাতে পৃথক অভিযানে আল্লামা ইকবাল রোড ও দেওভোগ পাক্কা রোডে তাদের বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও আবৃত্তিশিল্পী অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, আইনজীবী মাহবুবুর রহমান তুষার ও কাজলের ভাই আতিকুল ইসলাম।

তাদের মধ্যে মাহবুবুর রহমান তুষার জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর মো. আসাদুজ্জামানের ছেলে।


তথ্যসূত্র: বিডিনিউজ