২ রাউন্ড গুলি ও ০১ টি ওয়াকিটকি উদ্ধার করেছে এসআরবি-৫
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল মঙ্গলবার (১৩ অক্টোবর) সময় অনুমান রাত ৭.০৫ ঘটিকায় নাটোর জেলার লালপুর থানার রামকৃষ্ণপুর সাকিনে, লালপুর থানা হতে অনুমান ১.৫ কি.মি. পশ্চিমে, পদ্মা নদী হতে অনুমান ১০ গজ উত্তরে তালগাছের গোড়ায় একটি শপিং ব্যাগে ২ রাউন্ড গুলি, ১ টি ওয়াকিটকি ও ১ টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করে এবং বিধি মোতাবেক জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নাটোর জেলার লালপুর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।