বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় ৭ হাজার টাকা জরিমানা
রাজশাহীর বাঘায় গুড় তৈরি-কারখানায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ভেজাল গুড় তৈরি-কারখানায় বিশেষ অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এই জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা বাজারের দক্ষিণে নতুনপাড়া গ্রামের মহসিন আলীর ছেলে সোহেল রানা গুড় তৈরি-কারখানা স্থাপন করে। এই কারখানায় সে দীর্ঘদিন থেকে চিনি, মোনালিসা, নানারকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে গুড় তৈরি করছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা পুলিশকে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৭ হাজার টাকা জরিমানা করেন।এ সময় ১৫মণ গুড়, মোনালিসা, নানারকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা জব্দ করে জনস্মুখে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, গুড়ের কারখানার মালিকরা অপরিস্কার ও বিষাক্ত রাসায়নিব দ্রব্য ব্যবহার করে গুড় তৈরি করছিলেন। এ অভিযোগের প্রেক্ষিতে বিশেষ অভিযান পরিচালনা করে তার জরিমানা করা হয়েছে। এছাড়া গুড় মোনালিসা, নানারকম কেমিক্যাল, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা জব্দ করে জনস্মুখে ধ্বংস করা হয়েছে। চিনি গুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।