বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

এম এ আলম বাবলু,পার্বতীপুর প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন জাতীয়
এম এ আলম বাবলু,পার্বতীপুর প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে পার্বতীপুর রেলওয়ে জংশনের অদূরে হলদিবাড়ী রেলগেট এলাকার রেললাইনে এই ঘটনা ঘটেছে। 


জানা গেছে,ঘটনার দিন সকালে খুলনা থেকে চিলাহাটিগামী যাত্রীবাহী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৬৭ বছর বয়সের এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থাকা পুলিশ ঘটনাস্হল থেকে মৃতদেহ উদ্ধার করেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।


এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।