বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

চার দিনের সফরে জাপানে সেনাপ্রধান

সোনার দেশ ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
চার দিনের সফরে জাপানে সেনাপ্রধান
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

চার দিনের সরকারি সফরে জাপান গেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (১৬ সেপ্টেম্বর) তিনি জাপানের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


আইএসপিআর জানায়, সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অংশ নেবেন।


এ ছাড়া তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও বিভিন্ন অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।