বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের

সোনার দেশ ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫২ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫২ অপরাহ্ন
সৌদিকে রক্ষায় ‘যেকোনও উপায়’ ব্যবহারের অঙ্গীকার পাকিস্তানের
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। ছবি: এপি

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনও উপায়ে’ সহায়তা করবে পাকিস্তান বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। সম্প্রসারিত এই আঞ্চলিক সংঘাতে পাকিস্তান সরাসরি জড়িয়ে পড়তে পারে- এখন পর্যন্ত এটি ইসলামাবাদের পক্ষ থেকে দেওয়া অন্যতম স্পষ্ট ইঙ্গিত। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।


রোম সফরকালে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আসিফ জানান, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের জন্য পাকিস্তানের সামরিক সক্ষমতা ব্যবহারের সুযোগ থাকবে।


ইরানের ইয়েমেনভিত্তিক পক্ষগুলোর বিরুদ্ধে বিমান হামলায় পাকিস্তানি বাহিনী ইতোমধ্যে অংশ নিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু জানাননি।


গাজায় যা ঘটছে তার কোনও সাফাই চলে না: কাতারের প্রধানমন্ত্রীগাজায় যা ঘটছে তার কোনও সাফাই চলে না: কাতারের প্রধানমন্ত্রী


পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমি বিস্তারিত কিছু বলতে যাচ্ছি না। তবে স্পষ্টতই, যখন আমি বলছি যে সৌদি আরবকে রক্ষা করতে আমরা এই ব্যবস্থার আওতায় বাধ্য, তার অর্থ হলো আমাদের হাতে থাকা যেকোনও উপায় সৌদি আরবের জন্যও ব্যবহারের সুযোগ থাকবে। আমি মনে করি, এটি একটি সুস্পষ্ট বক্তব্য।


তবে তার বক্তব্যে পাকিস্তানি বাহিনী কোনও বিমান হামলায় অংশ নিয়েছে এমন সরাসরি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এ ছাড়া সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিদের বারবার হামলার শিকার সৌদি আরব পাকিস্তানের কাছে সামরিক সহায়তা চেয়েছে কি না, সে বিষয়েও কোনও মন্তব্য করেননি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন