বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহারা আল মনসুরি

সোনার দেশ ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৪ অপরাহ্ন
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহারা আল মনসুরি
ছবি: ইন্ডাস্ট্রিজ ডট এমএ

মরক্কোর রাজা ষষ্ঠ মোহাম্মদ দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ফাতিমা জাহারা আল মনসুরিকে নিয়োগ দিয়েছেন। তিনি আরব বিশ্বের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।


মঙ্গলবার এক বিবৃতিতে মরক্কোর রাজপ্রাসাদ জানিয়েছে, নগর পরিকল্পনামন্ত্রী ও ম্যারাকাশের মেয়র আল মনসুরিকে (৫০) নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।


এক টেলিভিশন ভাষণে আল মনসুরি তার এই দায়িত্বপ্রাপ্তিকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছেন।


তিনি বলেছেন, “আমাদের দেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সরকারের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব গ্রহণ করছেন। এটি শুধু আমার জন্য নয়, মরক্কোর সব নারীদের জন্য একটি গর্বের উৎস।”


আল জাজিরা জানিয়েছে, গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণার চার দিন পর এ নিয়োগ দেওয়া হল। এ নির্বাচনে আল মনসুরির অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সর্বোচ্চ ভোট পেয়ে বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলটি মরক্কোর পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৩৯৫ আসনের মধ্যে ৯৭টিতে জয়ী হয়েছে।


পিএএম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে ১৯৮ আসন পিছিয়ে থাকায় শাসনকাজ পরিচালনার জন্য তাদের আগে জোট গঠন করতে হবে। এটাই আল মনসুরির প্রথম কাজ হবে।


তথ্যসূত্র বিডিনিউজ