শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

কক্সবাজারের ইনানি বিচে রিসোর্টে আগুন, নিহত ৫

সোনার দেশ ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন
কক্সবাজারের ইনানি বিচে রিসোর্টে আগুন, নিহত ৫
কক্সবাজারে রিসোর্টে আগুন (ছবি: সংগৃহীত)

কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুনে ৫ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজারের ইনানী বিচের টুপ টুপ রিসোর্টে সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১৮ কি.মি.। পরে ৮টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।


উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ১৫ মিনিটে। ঘটনাস্থল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন