শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ

সোনার দেশ ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৭ অক্টোবর ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন
ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও এর অধীনে পরিচালিত সব ফাজিল ও কামিল মাদ্রাসার সকল প্রকার নিয়োগ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী গত ১৫ অক্টোবর থেকে এই স্থগিতাদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ওই দিন থেকেই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসার সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে।


তথ্যসূত্র: বাংলানিউজ