বদলগাছী কোলা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ২ দূর্গা মন্দিরে বস্ত্র বিতরণ
নওগাঁর বদলগাছী কোলা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ২ দূর্গা মন্দিরে বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কোলা ইউনিয়নের বনগ্রাম ও নুরলী দূর্গা মন্দিরে অসহায় দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. জিকরুল হক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিল সমিতির সেক্রেটারি গোলাম রাব্বানী রূপসা, উপদেষ্টা মন্ডলীর সদস্য আকতারুল ইসলাম মুন্টু, ছাত্রনেতা মামুনুর রশীদ মামুন, ডিএম বজলুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব সুমনসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।