মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২০ অক্টোবর ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২০ অক্টোবর ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন
চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মো. ইমদাদুল হক (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি দল।


সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে চারঘাট থানার নন্দনগাছী উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে ইটের তৈরি একটি মঞ্চে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


এসআরবি-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন বলে জানতে পারে আভিযানিক দল। পরে সেখানে অভিযান চালিয়ে ইমদাদুল হককে গ্রেপ্তার করা হয়। তিনি চারঘাট উপজেলার কামনি গঙ্গারামপুর এলাকার মৃত আব্দুল বারীর ছেলে। এ সময় তাঁর হেফাজত থেকে ১৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।


অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পরে উদ্ধার করা ইয়াবাসহ তাঁকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে মাদক, অস্ত্র, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।