নগরীতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে ২ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড
রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ২ ব্যক্তিকে আটক করেন।
২৮ অক্টোবর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে হরগ্রাম পীরসাহেবপাড়া গ্রামের মৃত মোকলেসুর রহমানের ছেলে মো. অপু শেখ (২৮) এবং একই গ্রামের মো. লালমুনের ছেলে মো. সাহেব আলী (২২)-কে মাদকদ্রব্য সেবন করার অপরাধে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) অপু শেখ’কে ৩০ (ত্রিশ) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদন্ড এবং সাহেব আলী’কে ৩০ (ত্রিশ) দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ (তিনশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রমের মাধ্যমে মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।