বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

নগরীতে ২ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

সংবাদ বিজ্ঞপ্তি ২৯ অক্টোবর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৯ অক্টোবর ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
নগরীতে ২ মাদকসেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ২ ব্যক্তিকে আটক করেন।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে রাজপাড়া থানার বুলনপুর গ্রামের মৃত জান মোহাম্মদের ছেলে মো. মামুনুর রশিদ ওরফে আবুল (৪৯) এবং বহরমপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে মো. আনোয়ার হোসেন সেন্টু (৪০)-কে মাদকদ্রব্য সেবন করার অপরাধে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) উভয়’কে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।