শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

শিবগঞ্জে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ ১১:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৬ ১১:১৪ অপরাহ্ন
শিবগঞ্জে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে উপজেলার মোবারকপুর ইউনিয়নের চুহার বিল এলাকায় এ অভিযান চালানো হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোমস্তাপুর উপজেলার চৌডালা সোনাপাড়া গ্রামের মৃত আব্দুল মণ্ডলের ছেলে মো. নুরুল হুদা (৬০) এবং একই উপজেলার বিরামপাড়া গ্রামের মো. ফোরুর ছেলে মো. গোলাম রাব্বানী (৪০)।


পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাশের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় মোবারকপুর ইউনিয়নের চুহার বিল এলাকায় ফজলুর রহমান ওরফে বল্লা ডাক্তারের আমবাগানের দক্ষিণ পাশের পাকা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের হেফাজত থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদক নির্মূলে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে পুলিশ।