বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট

সোনার দেশ ডেস্ক ২৯ অক্টোবর ২০২৬ ১০:২৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৯ অক্টোবর ২০২৬ ১০:২৭ অপরাহ্ন
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট
নারিতা বিমানবন্দরে বিমান বাংলাদেশের ফ্লাইট।

পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানের নারিতা থেকে ঢাকার পথে রওনা দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট।


বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে ফ্লাইটটি যাত্রা করে।


চার দিনের সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সফরসঙ্গীদের এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে রওনা হওয়ার কথা ছিল। তবে যান্ত্রিক ক্রুটির কারণে সেটি তখন ছাড়তে পারেনি।


পরে চার ঘণ্টা পর স্থানীয় সময় সোয়া ১০টার দিকে (বাংলাদেশ সময় সোয়া ৭টা) উড়োজাহাজটির ক্রুটি সারিয়ে তা যাত্রার জন্য প্রস্তুত হয়।


বিমান ও পরর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, যান্ত্রিক ত্রুটির জন্য যাত্রা বিলম্ব হয়। কারিগরি ক্রুটির সমাধান হলে প্রধানমন্ত্রীসহ সবাই বিমানে উঠেছেন।


যাত্রা বিলম্বের জন্য তিনি যাত্রীদের কাছে দু:খ প্রকাশ করেন।


তথ্যসূত্র: বিডিনিউজ