বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার আইনজীবী দম্পতি ও আরেকজন

সোনার দেশ ডেস্ক ২৯ অক্টোবর ২০২৬ ১০:২৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৯ অক্টোবর ২০২৬ ১০:২৯ অপরাহ্ন
কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার আইনজীবী দম্পতি ও আরেকজন

কুড়িগ্রাম সদর উপজেলায় ইয়াবা ও হেরোইনসহ এক আইনজীবী, তার স্ত্রী ও আরেকজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।


বৃহস্পতিবার বিকালে উপজেলার খলিলগঞ্জের ওয়াপদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ নেওয়াজ।


গ্রেপ্তাররা হলেন- আলমগীর হোসেন (৪৫), তার স্ত্রী ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার শাহেদ মাহমুদ শাকিল (৩০)। আলমগীর কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে আলমগীরের কাছ থেকে ১৯০টি ইয়াবা, ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাকিলের কাছ থেকে পাঁচটি ইয়াবা উদ্ধার করা হয়।


সব মিলিয়ে ১৯৫টি ইয়াবা ও চার গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।


মো. শাহ নেওয়াজ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার তিনজনকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়।


তথ্যসূত্র: বিডিনিউজ