যুক্তরাজ্যের দুই বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা তেহরানের
যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রু গোষ্ঠী’ হিসেবে ঘোষণা করেছে ইরান। একই সঙ্গে দেশটির নৌবাহিনী রয়্যাল নেভি ও বিমানবাহিনী রয়্যাল এয়ারফোর্সকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে তেহরান। লন্ডনের ‘বৈরী’ কর্মকাণ্ডের পাল্টা পদক্ষেপ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে যুক্তরাজ্যের ‘অংশগ্রহণ’ এবং নতুন আইনের আওতায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্তের জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, গত এক বছরে যুক্তরাজ্যের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি প্রস্তাবের ভিত্তিতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তেহরানের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছে তারা।
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টিস্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
এর আগে নতুন আইন ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’-এর আওতায় গত জুলাইয়ে আইআরজিসিকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাজ্য। এই আইনে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত বিদেশি রাষ্ট্রীয় সংস্থাগুলোকে তালিকাভুক্ত করার সুযোগ রয়েছে।
আইন অনুযায়ী, যুক্তরাজ্যে কেউ আইআরজিসিকে সমর্থন বা সহায়তা করলে তার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন