সোমবার, নভেম্বর ০২, ২০২৬

বিএনপি নেতা সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক ০২ নভেম্বর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০২ নভেম্বর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
বিএনপি নেতা সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ

রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সিন্ডিকেট সদস্য মরহুম সালেহ্ উদ্দিন বেবীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের ৩ নভেম্বর অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পর থেকেই স্মৃতিতে তিনি থেকে গেছেন একজন নিবেদিত প্রাণ সংগঠক, সৎ রাজনীতিক এবং সমাজসেবক হিসেবে।


দল ও রাজনীতিতে দীর্ঘ সময় যুক্ত থেকে সালেহ্ উদ্দিন বেবী রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক সক্ষমতা এবং গণমানুষের প্রতি আন্তরিকতার জন্য। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তিনি বিএনপির রাজশাহী মহানগর কমিটিকে সংগঠিত ও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করেন।


তাঁর মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার বাদ ফজর নগরীর মহিষবাথান গোরস্থানে কবর জিয়ারত করবেন শুভাকাঙ্ক্ষীরা। বাদ মাগরিব নগরীর শিমলা পার্ক সংলগ্ন নূর জামে মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। সেখানে তাঁর রুহের মাগফেরাত, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।


সালেহ্ উদ্দিন বেবীর পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করেছেন। তাঁরা বলেন, রাজনীতি, সমাজ ও মানবসেবায় তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে এবং থাকবে।