বাউয়েটে ১৬তম ব্যাচ ও এমএ ইন ইংলিশ শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটিঅবইঞ্জিনিয়ারিংএন্ড টেকনোলজি (বাউয়েট)-এ ১৬তম ব্যাচের (৪র্থ বর্ষ) এবংএমএ ইন ইংলিশ প্রোগ্রামেরশিক্ষার্থীদের বিদায়উপলক্ষে ক্রেস্ট প্রদান ও গ্র্যাজুয়েশনডিনারঅনুষ্ঠিতহয়েছে।মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যায়বিশ্ববিদ্যালয়েরফ্যাকাল্টিএন্ড অফিসার্স পয়েন্টে এ অনুষ্ঠানেরআয়োজনকরাহয়। অনুষ্ঠানেপ্রধানঅতিথি হিসেবেউপস্থিত ছিলেনবিশ্ববিদ্যালয়েরউপাচার্য ব্রিগেডিয়ার জেনারেলএসএমলুৎফররহমান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয় থেকে অর্জিতজ্ঞান, অভিজ্ঞতা ও নৈতিক মূল্যবোধকে কাজে লাগিয়ে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং বাউয়েটের সুনাম ও মর্যাদা সমুন্নত রাখার আহ্বান জানান।
আইসিই বিভাগের সহকারী অধ্যাপক এবিএম কবির হোসাইন এর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বাউয়েট কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মো. আল আমিন।বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের এমএ ইন ইংলিশ এর শিক্ষার্থী তৌহিদা নাসরিন তিথি, সিএসইবি ভাগের শিক্ষার্থী নিশাত তাসনিম চৌধুরী, ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তাসনিমুল হাসান নিহাল।
অনুষ্ঠানের প্রথমপর্বে বক্তব্যের শেষে প্রধান অতিথি বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। বিদায়ী ব্যাচ সমাপন ১৬ এর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে একটি স্মারক উপহার প্রদান করা হয়। উক্ত স্মারক উপহার গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেনমং (অব.), রেজিস্ট্রার কর্ণেল দেওয়ান মো. লিয়াকত আলী (অব:),সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগী য়প্রধানগণ, সংশ্লিষ্ট ব্যাচের এডভাইজারগণ, কর্মকর্তাগণ এবং বিদায়ী ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতি চারণ, শুভেচ্ছা বিনিময়, ও আলোকচিত্র ধারণের মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টিহয়। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।