বুধবার, নভেম্বর ০৪, ২০২৬

চারদিনের সফরে আগামীকাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

তথ্যবিবরণী ০৪ নভেম্বর ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তথ্যবিবরণী ০৪ নভেম্বর ২০২৬ ১২:৫৩ অপরাহ্ন
চারদিনের সফরে আগামীকাল রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি চার দিনের সরকারি সফরে আগামীকাল বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ জেলা সফর করবেন। মন্ত্রী ওইদিন বেলা এগারোটায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন। 


বেলা সোয়া এগারোটায় রাজশাহী জেলা এবং বিকাল তিন টায় নাটোর জেলার আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদকনিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয় সংক্রান্ত সভায় অংশগ্রহণ করবেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা এগারোটায় পৌর ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুত কমিটির অধীনে বর্ধিত সভায় যোগদান করবেন।


শনিবার (৭ নভেম্বর) বেলা এগারোটায় সিরাজগঞ্জ শিল্পকলাএকাডেমিতে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সিপাহী-জনতা জাতীয় বিপ্লব দিবসের আলোচনা সভায় অংশ নেবেন। বিকাল চারটায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সিপাহী-জনতা জাতীয় বিপ্লব দিবসের বর্ণাঢ্য র‍্যালিতে যোগদান করবেন।


রোববার (৮ নভেম্বর) বেলা এগারোটায় সিরাজগঞ্জ-কড্ডা-সমেশপুর জেলা মহাসড়কে ৭৬ মিটার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগদান করবেন। বিকাল ৩টায় শহীদ শামসুদ্দীন স্টেডিয়ামেডি.সি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করবেন এবং রাত আটটায় দিবানিশি কালীপূজা উপলক্ষে আয়োজিত দীপাবলি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

ওইদিন রাত নয়টায় মন্ত্রী সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে সিরাজগঞ্জ ছেড়ে যাবেন।