শনিবার, আগস্ট ২২, ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় পত্নীতলায় মসজিদে বিশেষ দোয়ার মাহফিল

WP Import ০৫ ডিসেম্বর ২০২৫ ০৬:১৬ অপরাহ্ন
WP Import ০৫ ডিসেম্বর ২০২৫ ০৬:১৬ অপরাহ্ন

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁর পত্নীতলায় মসজিদ-মসজিদে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মাবাদ উপজেলার নজিপুর পৌর এলাকা ও ১১টি ইউনিয়ন পর্যায়ের সকল মসজিদে জুম্মা নামাজ আদায় শেষে আপোষহীন নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও নেক হায়াত দানে মহান আল্লাহ পাক দরবারে রহমত নাযিলে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ইমামগণ। এসময় মুসল্লীরা দোয়ার মাহফিলে অংশ নেয়।