দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
রাজশাহীর দুর্গাপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ৭ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় দুর্গাপুর উপজেলা ও পৌরসভা জিয়া পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিংগা বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাদেকুল ইসলাম (সানা)। অনুষ্ঠানে বিএনপি নেতা শামসুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোক্তাদের হোসেন মন্টু, পৌরসভা জিয়া পরিষদের সভাপতি রুহুল আমিন খান, সাধারণ সম্পাদক শহীদুন্নবী আব্বাসী নাইট। উপজেলা কমিটির সহসভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিক, আব্দুল মজিদ। যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, বদিউজ্জামান বল্টু, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম মন্ডল, দপ্তর সম্পাদক ওয়াজেদ আলী, অর্থ সম্পাদক মামুনুর রহমান মাসুদ, প্রচার সম্পাদক আনোয়ারুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক মাইনুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে পৌরসভা জিয়া পরিষদের সহসভাপতি আলী হোসেন মোল্লা, আব্দুস সাত্তার, শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, আলমগীর ও পিন্টু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, সহসাংগঠনিক সম্পাদক ইসমাইল ও সোহেল, দপ্তর সম্পাদক আবু বকর, অর্থ সম্পাদক জুনায়েদ, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন এবং ক্রীড়া সম্পাদক শাওন সাগরসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং দোয়া পরিচালনা করা হয়।