সংস্কৃতিকর্মি বাছের আলী প্রামানিকের ইন্তেকাল
পাবনার ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সদস্য, প্রবীণ সংস্কৃতি কর্মী বাছের আলী প্রামানিক (৭৬) ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ১১.৪০ মিনিটের সময় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহে রাজিউন)। ঈশ্বরদী থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চারঘাট অতিক্রম করার সময় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে যান।
গতকাল শুক্রবার দুপুর ২টায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন মসজিদ মাঠে জানাযা শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। তিনি দৈনিক দেশ রূপান্তরের ঈশ্বরদী প্রতিনিধি ও সাপ্তাহিক প্রথম সকালের সম্পাদক মহিদুল ইসলামের পিতা।