ব্যবসায়ী আব্দুল করিম মোল্লার ইন্তেকাল
পাবনার ঈশ্বরদীর সাঁড়াগোপালপুর স্কুলপাড়া এলাকার ব্যবসায়ী আব্দুল করিম মোল্লা (৬৬) ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টার সময় নিজ বাড়িতে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান। গতকাল শুক্রবার দুপুরে সাঁড়াগোপালপুর কেন্দ্রীয় ইদগাহ মাঠে জানাযা শেষে সাঁড়াগোপালপুর কেন্দ্রীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।