শুক্রবার, নভেম্বর ০৬, ২০২৬

টেকনাফ পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, ৩ লাশের সন্ধান

সোনার দেশ ডেস্ক ০৬ নভেম্বর ২০২৬ ১০:২২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৬ নভেম্বর ২০২৬ ১০:২২ অপরাহ্ন
টেকনাফ পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান, ৩ লাশের সন্ধান

কক্সবাজারের টেকনাফে সেনা সদস্য নিহতের পর পাহাড়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় তিন জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে। 


শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে নয়াপাড়া ও লেদা ক্যাম্পের পূর্ব পাহাড়ে লাশের সন্ধান পায় পুলিশ। 


কক্সবাজারের পুলিশ সুপার সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই পাহাড়ে তিনজনের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। লাশ উদ্ধারের চেষ্টা চলছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত আছে।


গত বৃহস্পতিবার বিকেলে ওই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় যৌথ বাহিনীর অভিযানে গুলিবিনিময়। এ সময় গুলিতে সেনাবাহিনীর সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন। এ সময় যৌথ বাহিনী ৫৬ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করে। উদ্ধার করা ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


তথ্যসূত্র: রাইজিংবিডি