কেশরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
মোহনপুরের কেশরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে কেশরহাট পৌর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন উত্তোলন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এসময় তিনি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব মেজর জিয়াউর রহমানের আত্মজীবনী তুলে ধরেন। তাঁর গঠন করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনো জুলুম অন্যায়, অত্যাচারকে প্রশ্রয় দেয়না এবং দেবেও না। এজন্য কেশরহাটের নেতৃবৃন্দ এসব থেকে সাবধান থাকবেন। অতীতে কিছু হয়েও থাকলেও এখন থেকে এসব বাদ দেন। এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন কেশরহাট একটি বৃহৎ ব্যবসায়িক বাজার। এবাজারে নিয়োমিত কয়েক লাখ মানুষের সমাগম হয়। এখানে সর্বক্ষণ অন্তত ৫০ হাজার মানুষ উপস্থিত থাকে। এখানকার স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ সর্ব স্তরের মানুষের সুবিধার্থে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের সঙ্গে কেশরহাট জিরো পয়েন্টে ফ্লাইওভার নির্মাণের ব্যবস্থা করা হবে।
এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদ, রাজশাহী জেলা বিএনপির সদস্য আবুহেনা কামরুজ্জামান, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, কেশরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান আলী, রাজশাহী জেলা বিএনপির পল্লী বিষয়ক সম্পাদক হাজি সেলিম রেজা, কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবর রহমান, ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক কাজিম উদ্দিন, রাজশাহী জেলা সেচ্ছাসেবক দলের যুগ্নআহবায়ক প্রভাষক রায়সুল ইসলাম রাসেল, কেশরহাট বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাচ্চু, কেশরহাট পৌর যুবদলের সদস্য সচিব রেজাউল করিম রেজা, যুগ্মআহবায়ক মাহফিজুর রহমান মাফি, কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে কেশরহাট কলেজ, কেশরহাট মহিলা কলেজ, কেশরহাট উচ্চবিদ্যালয়, নাকইল আদর্শ উচ্চবিদ্যালয়, কেশরহাট টিবিএম ইন্সটিটিউট এবং বেলনা টিবিএম ইন্সটিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দিবসটি গুরুত্বের সঙ্গে পালন করা হয়।