নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় নওগাঁর পত্নীতলা থানার নজিপুর পৌরসভা এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী হারুনকে আটক করেছে।
ধৃত আসামী হারুন অর রশিদ (৪০) পত্নীতলার করলডাঙ্গার মৃত আব্দুল গফুর সরদারের ছেলে। খবর বিজ্ঞপ্তির।
সাং-করলডাংগা, থানা-পত্নীতলা, জেলা- নওগাঁ।
আসামি হারুনকে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে যে, অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় একটি মামলা রুজু হয়।