শনিবার, আগস্ট ২২, ২০২৬

পত্নীতলায় অবৈধ মজুদকৃত ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ!

WP Import ০৪ ডিসেম্বর ২০২৫ ০২:৩০ অপরাহ্ন
WP Import ০৪ ডিসেম্বর ২০২৫ ০২:৩০ অপরাহ্ন
পত্নীতলায় অবৈধ মজুদকৃত ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ!
পত্নীতলায় অবৈধ মজুদকৃত ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ!


ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


এবার নওগাঁর পত্নীতলা উপজেলায় অবৈধভাবে গোপনে মজুদ রাখার চেষ্টা করা ১৪৯ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা কৃষি অফিস।
বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শিহাড়া ইউনিয়নের পাটলের গোয়েন্দা পাড়া নামক এলাকায় একটি আম বাগানের ভেতর থেকে উদ্ধারের পর এসব সারগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলন ‘সোনার দেশ’কে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত দেবেন। এই সার কোথা থেকে এলো? সেটা আমাদের আগে জানা জরুরি বিষয় বটে। সেটা যদি জানা যায় তাহলে আমাদের এটা নিষ্পত্তি করতে সুবিধা হবে।

পত্নীতলা উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেন ‘সোনার দেশ’কে বলেন, ‘স্থানীয় বালাইনাশক বিক্রেতা সৈনিক ট্রেডার্সের মালিক সিরাজুল ইসলাম ডিলার না হয়েও অবৈধভাবে সরকারি অনুমোদন ছাড়াই এসব ডিএপি সার মজুদ করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট ১শ ৪৯ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।