চীনে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
চীনের উত্তরাঞ্চলীয় শানশি প্রদেশের তাইইউয়ান শহরে একটি বহুতল ভবনে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার স্থানীয় সময় বিকাল ৪টা ৫৯ মিনিটে ভবনটিতে আগুন লাগে। চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে রয়টার্স জানিয়েছে, প্রায় দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
কর্তৃপক্ষ জানায়, রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার অভিযান শেষ হয়। এ সময় ৩৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে আহতদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স