শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

প্রগতির বিজয় দিবস সংখ্যার আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৩ নভেম্বর ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৩ নভেম্বর ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
প্রগতির বিজয় দিবস সংখ্যার আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নগরীর রানী বাজার বাটার মোড়স্থ পান্ডুলিপিতে বিজয় দিবস সংখ্যা বিষয়ক সভা শুক্রবার (১৩ নভেম্বর) বিকাল চারটায়  অনুষ্ঠিত হয়। 


সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা বুলবুল রানী ঘোষের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান,লেখক আব্দুল লতিফ চঞ্চল, অধ্যাপক অসিত সাহা, লেখক কবি সুমি মুর্মু, লেখক ঈমরান হাসান, কবি সৈকত কর্মকার, রবিউল ইসলাম সানী, এসএম মাহাবুব, কবি বিজাহান অপু  শিলা মুর্মু, একেএম রেজাউল করিম খোকন প্রমুখ।সভায় লেখা জমা দেয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয় ২৫ নভেম্বর। আর সিদ্ধান্ত নেয়া হয় পর পর তিন সভায় না জানিয়ে যারা উপস্থিত থাকছেন না,তাদের সদস্য পদের বিষয়টি গনতন্ত্র অনুযায়ী নেয়া হবে। সভার শুরুতে সদ্য প্রয়াত ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আখুঞ্জি নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করা হয়।