শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

ঝিলিমে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
ঝিলিমে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু

‘ঘরে ঘরে আওয়াজ তুলুন, জীবনের প্রতি হ্যাঁ, মাদকের প্রতি না’—স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে শুরু হয়েছে মাদকবিরোধী আন্তওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬।


শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে আমনুরা রেলস্টেশন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফল হাসান।


এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. হেলাল উদ্দীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আনিসুল হক মাহমুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম ও অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান।


উদ্বোধনী খেলায় ৪ নম্বর ওয়ার্ড ১-০ গোলে ৯ নম্বর ওয়ার্ডকে পরাজিত করে। টুর্নামেন্টে মোট ৯টি দল অংশ নিচ্ছে।


এর আগে ঝিলিম ইউনিয়ন পরিষদ থেকে মাদকবিরোধী বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।