শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পাবনা প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
পাবনায় পাঁচ ইটভাটায় যৌথ অভিযান লক্ষাধিক টাকা জরিমানা

পাবনায় পাঁচটি ইটভাটায় বিচার বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অনুমোদন ছাড়া মাটি উত্তোলন ও ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহারের দায়ে এসব জরিমানা করা হয়।


শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় অবস্থিত পাঁচটি ইটভাটায় এ অভিযান চালানো হয়।


পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিহাব উদ্দীন এবং পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক (এডি) ইউসুফ আলীর নেতৃত্বে এ অভিযানে পুলিশ, এসআরবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।


অভিযানকালে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে বাদশা আহমেদের এআরবি ইটভাটাকে ৪ লাখ টাকা, মনজু প্রামাণিকের সেভেন স্টার ইটভাটাকে ৪ লাখ ৫০ হাজার টাকা, গৌতম ঘোষের এ অ্যান্ড বি ইটভাটাকে ৪ লাখ টাকা, সাইফুল ইসলামের এ অ্যান্ড এ ইটভাটাকে ৩ লাখ টাকা এবং আব্দুল খালেকের এমএইচকে ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।


এ অভিযানে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে মোট ১৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।