শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

জয়পুরহাটে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার

সংবাদ বিজ্ঞপ্তি ১৩ নভেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৩ নভেম্বর ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
জয়পুরহাটে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার

জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের উত্তর পেচুলিয়া (মঙ্গলপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ মো. রায়হান হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাঁর বাড়িতে এ অভিযান চালানো হয়।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে রায়হান হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে ১৭৫ বোতল ফেনসিডিল ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।


গ্রেপ্তার রায়হান হোসেন উত্তর পেচুলিয়া গ্রামের মৃত আবদুল খালেকের ছেলে। উদ্ধার করা মাদক ও জব্দ করা মালামালসহ তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।