বাঘায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহর বাঘায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আয়োজনে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় বিনোদপুর হাইস্কুল মাঠে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের দলীয় প্রার্থী আবু সাঈদ চাঁদ ।
আবু সাঈদ চাঁদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বেগম খালেদা জিয়া নেতৃত্বে দেশ সুশাসন, শান্তি ও উন্নয়নের পথে এগিয়ে যাবে। তার অসুস্থতার খবরে দেশের মানুষ আজ হাহাকার এবং উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও ভূমিকা রাখতে পারেন।
জেলা ছাত্র দলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি,
সংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেসুর রহমান মুকুল, সুরুজ্জামান, যুবদল নেতা সালে আহাম্মে সালাম, শফিকুল ইসলাম শফি প্রমুখ। দোয়া পরিচালনা করেন মওলানা সাজেদুল ইসলাম।