সাঁথিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিবাকর কুমার ঘোষের পরোলোক গমণ
পাবনার সাঁথিয়া সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিবাকর কুমার ঘোষ (৬৩) সাঁথিয়া পৌরসভার পালপাড়া মহল্লায় বুধবার (২৫নভেম্বর) সাড়ে ১১টার দিকে ইহলোকের মায়া ত্যাগ করে পরোলোক গমণ করেছেন। তাঁর বাড়ি পাবনার বনওয়ারীনগর ফরিদপুর উপজেলার খলিশাদহ গ্রামে হলেও তিনি চাকরির সুবাদে সাঁথিয়া পৌরসদরে আমৃত্য ভাড়া বাসায় বাস করতেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মেয়ে স্নেহা ঘোষ সেতু জানান,তার বাবা প্রায় দুই বছর হলো লিভার সিরোসিস বা যকৃতের জটিল রোগে আক্রান্ত ছিলেন। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে সাঁথিয়া মহাশ্মশানে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হবে।