কলেজ শিক্ষার্থীদের সুলতানার স্বপ্ন পাঠ ও আলোচনা সভা

সংবাদ বিজ্ঞªপ্তি:
বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলার উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের নিয়ে আয়োজন সুলতানার স্বপ্ন পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোকেয়া দিবস পালন উপলক্ষে এ আয়োজন করা হয়।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় মহানগর মহাবিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাবিনা পারভীন। সভাটি পরিচালনায় সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।
উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু , সহকারি অধ্যাপক ফরিদা বেগম, সহকারি অধ্যাপক সাহানা বেগম প্রমুখ।
এই সভায় বাংলাদেশ মহিলা পরিষদের পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ছাত্র ছাত্রীদের ধারনা দেওয়া হয়। বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদুত রোকেয়ার জীবনী নিয়ে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলার সভাপতি কল্পনা রায়। এরপর ছাত্র ছাত্রীরা শ্রেষ্ঠ প্রবন্ধ সুলতানার স্বপ্ন পাঠ করেন। সুলতারনার স্বপ্ন পাঠ শেষে নারী বর্তমান প্রেক্ষিত নিয়ে আলোচনা করেন প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু।