শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাঘায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ফার্মেসির ২৫ হাজার টাকা জরিমানা

WP Import ১০ নভেম্বর ২০২৫ ০৯:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১০ নভেম্বর ২০২৫ ০৯:০২ অপরাহ্ন
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ফার্মেসির ২৫ হাজার টাকা জরিমানা
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ফার্মেসির ২৫ হাজার টাকা জরিমানা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ফার্মেসির ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়েছে।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জননী ফার্মেসীর ৩ হাজার টাকা, ভাই ভাই ফামের্সীর ১৫ হাজার ও সাথী ড্রাগ হাউজ ফার্মেসীর ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত ওষুধ জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

এ অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট সাবিহা সুলতানা ডলি, ড্রাগ সুপারভাইজার শরিফুল ইসলাম।
এ বিষয়ে উপজেলা নির্বাহূ অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন, তারা দীর্ঘদিন থেকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ফিজিসিয়ান স্যাম্পুল ও অনুমোদহীন ওষুধ রেখে বিক্রি করছিলেন। এ অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।