শনিবার, আগস্ট ২২, ২০২৬

চারঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

WP Import ১০ নভেম্বর ২০২৫ ০৯:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১০ নভেম্বর ২০২৫ ০৯:০২ অপরাহ্ন
চারঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
চারঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

চারঘাট প্রতিনিধি:


রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় রাত আটটা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামে হত্যাকা-ের এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জিশু আলী (২৮)। তিনি ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। অভিযুক্তের নাম বাবর আলী। তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তিনি জানান, নিমপাড়া ইউনিয়নের পাইটখালি গ্রামের জালাল উদ্দিনের সঙ্গে রবিউল ইসলামের মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ ছিল। জালাল উদ্দিনের ছেলে বাবর আলীর (৩০) সঙ্গে রবিউল ইসলামের ছেলে জিশু আলীর তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে বাবর আলী ছুরি বের করে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে জিশুকে। এতে জিশু আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় জিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথ জিশু মারা যান।

তিনি বলেন, এ ঘটনার পর বাবর আলী পালিয়ে এক বাড়িতে আত্মগোপন করেছিলেল। পরে পুলিশ ওই বাড়ি ঘেরাও করে বাবর আলীকে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেনি পরিবারের সদস্যরা। মামলা দায়ের করা হলে সে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে বাবর আলীকে।

নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, জালাল উদ্দিন ও রবিউল ইসলামের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। আদালতে জমি নিয়ে মামলাও বিচারাধীন রয়েছে। এরই মধ্যে হত্যাকা-ের এ ঘটনা ঘটে।