শিবগঞ্জে প্রতারক রিপনের বিরুদ্ধে মানববন্ধন

শিবগঞ্জ প্রতিনিধি:
শিবগঞ্জে সাংবাদিক ও জাতীয় পাটির নেতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে বিভিন্ন বিষয়ে প্রতারণা করায় প্রতারক রিপনের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আয়োজন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীতি ইউনিয়নের লহলামারী গ্রামের। শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় লহলামারী বাজার এলাকায় বিভিন্ন পেশার শতাধিক নারী পুরুষের এ মানবন্ধন চলে ঘণ্টাব্যাপী। মানববন্ধনে বক্তব্য রাখেন, লহলামারী বাজার আম সমিতির সভাপতি আশরাফুল ইসলাম মারুফ, লহলামারী বাজার জামে মসজিদেও ইমাম হাফেজ আইনুল বারী, ভুক্তভোগী মমিন আলি,খাইরুল ইসলাম,আশরাফুল ইসলাম, মিজানুর রহমান ও চককীতি ইউপি সদস্য শামীন রেজা সহ অন্যান্যরা। মানববন্ধনের বক্তারা বলেন, রিপন আলি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সমাজে বিয়ে ভন্ডুল করার হুমকি,মাদকের মামলার হুমকি, ব্যবসার নামে টাকা আত্মসাত ও বিদ্যুতের খুঁটি দেয়ার নাম করে রিপন বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাত করেছে। তারা বলেন, রিপন নিজেই একজন মাদক ব্যবসায়ী ও ভূয়া সাংবাদিক। তার অপকর্মে আমরা অতিষ্ঠ। আমরা মিডিয়ার মাধ্যমে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।