মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

WP Import ০৯ অক্টোবর ২০২৫ ০১:১৭ অপরাহ্ন
WP Import ০৯ অক্টোবর ২০২৫ ০১:১৭ অপরাহ্ন
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার
সাপাহারে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার


সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর সাপাহারে নিজ বাসা থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর নুরল ইসলাম (৭৩) বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পিছলডাঙ্গা (মলপাড়া) খাড়ির পানি থেকে পুলিশ হাত পা বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্দার করে।

বৃদ্ধের পারিবারিক সূত্রে জানা গেছে পিছলডাঙ্গা (মলপাড়া) গ্রামের মৃত আজির উদ্দীনের ছেলে নুরুল ইসলাম (৭৩) বুধবার (৮ অক্টোবর) ফজরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসায় বুধবার সারাদিন লোকজন তাকে খুঁজতে থাকে। কোথাও তার কোন সন্ধান না পেয়ে পুনরায় গ্রামবাসী সকলে মিলে বৃহস্পতিবার ভোর হতে আবার খোঁজাখুজি শুরু করে।

এক পর্যায়ে লোকজন গ্রামের দক্ষিণ পার্শ্বে প্রায় ১ কিলোমিটার দূর দিয়ে বয়ে যাওয়া খাড়ির পানিতে বৃদ্ধের ভাসমান মরদেহ দেখতে পায়। সাথে সাথে গ্রামবাসী স্থানীয় থানায় সংবাদ দিলে তৎক্ষণাত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ থানা হেফাজতে নেয়।

এবিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। বৃদ্ধকে কেউ কোথাও মেরে হাত পা বেধেঁ তার মরদেহটি এখানে খাড়ির পানিতে ফেলে গেছে। ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্ট এলে মৃত্যের সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন।
উল্লেখ্য পুলিশ গত ৭ অক্টোবর সাপাহারের লক্ষিপুর দরগাতলা আমবাগান থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছিল।