মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

WP Import ০৭ অক্টোবর ২০২৫ ০৮:২৭ অপরাহ্ন
WP Import ০৭ অক্টোবর ২০২৫ ০৮:২৭ অপরাহ্ন
ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:


ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় ইউএনও শাহরিয়ার রহমানের নেতৃত্বে সরকারি কর্মকর্তা ও প্রবীণ ব্যাক্তিদের নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রবীণদের অধিকার এবং বর্তমান অবস্থা নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) এ টি এম ফসিউল আলম। প্রবীনদের মধ্য থেকে হরিতকিডাঙ্গা গ্রামের ফারাজ উদ্দিন তাঁর বক্তব্যে দিবস পালনে উপস্থিত হতে পেরে কৃতজ্ঞতা জানান এবং বয়স্কভাতা বৃদ্ধির দাবী জানান। এছাড়াও বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, পিআইও মনসুর আলী, জনস্বাস্থ্য দপ্তরের সহকারি প্রকৌশলী মিলন কুমার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, আনসার ভিডিপি অফিসার আফরোজা খানম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক প্রমূখ। ইউএনও শাহরিয়ার রহমান প্রবীণদের অনুকুলে সরকারি আইন প্রনয়ন এবং বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধার বিষয় উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।