পত্নীতলায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক চেক ও ঢেউটিন বিতরণ করলেন ডিসি নওগাঁ

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
দৈনিক সোনার দেশ পত্রিকা ও অনলাইন ভার্সনে সংবাদ প্রচারের পর- অবশেষে নওগাঁর পত্নীতলায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ২২ পরিবারের মাঝে ২৭ বান্ডিল ঢেউ টিন ও মোট ৮১ হাজার টাকার চেক হস্তান্তর করেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় সোমবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এসব টিন ও অর্থের চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা সোহারাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রল্লাদ কুমার কুন্ডু, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত শনিবার (৪ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে হঠাৎ বৃষ্টি ও প্রবল ঝড়ে ল-ভ- হয়ে যায় উপজেলায় কয়েকটি গ্রাম। এতে অনেকের ঘরবাড়ির চাল উড়ে যায়। এছাড়াও গাছ উপড়ে যায় ও কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়।