মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান হাবিবুর নিহত

WP Import ০২ অক্টোবর ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন
WP Import ০২ অক্টোবর ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান হাবিবুর নিহত
পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান হাবিবুর নিহত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই বিএনপি নেতা ও নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান (মিন্টু) নিহত হয়েছেন।
থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার নজিপুর নতুনহাট-গগনপুর আঞ্চলিক সড়কের রামজীবনপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত হাবিবুর রহমান নিজ বাসা নজিপুর হতে মোটরসাইকেল আরোহী হিসেবে গগনপুর বাজারে যাওয়ার পথিমধ্যে খড়ি বোঝাই একটি ভটভুটির ধাক্কায় পিষ্ট হন।
জানা যায়, নিহতের বাড়ি উপজেলার নজিপুর পৌর শহরের নজিপুর বাসস্ট্যান্ডে ধামইরহাট রোড সংলগ্ন কাঁচা বাজার পশ্চিম পাশে।

এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়লে এলাকায় শোকের মাতম পড়ে যায়। এতে শোক বার্তা জানিয়েছে, বিএনপির নেতা সামসুজ্জোহা খান, বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী।
পত্নীতলা থানার ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।