মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

আত্রাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মানববন্ধন

WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৮ অপরাহ্ন
WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৮ অপরাহ্ন
আত্রাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মানববন্ধন
আত্রাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার প্রত্যাহার দাবিতে মানববন্ধন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:


নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রোকসানা হ্যাপিকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্সের মূল ফটোকের সামনে আত্রাই উপজেলা বাসীর ব্যানারে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে আব্দুল রশীদ এর সঞ্চালনায় বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী খবিরুল ইসলাম, উপজেলা জামাতের আমীর আসাদুল্লাহ আল গালিব, নায়েবে আমীর ওসমান গনি, রানা হোসেন,হাফেজ আক্তারুজ্জামান, রায়হান আলম,আবু শাহীন,আক্তার হোসন প্রমুখ।

বক্তারা ডা: রোকসানা হ্যাপির বিরুদ্ধে অনিয়ম,দুর্নীতি ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়ার অভিযোগ তুলে আগামী ৭ দিনের মধ্যে অপশারন করতে নওগাঁ সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দাবি জানান। অন্যথায় উপজেলাবাসী তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালনের মাধ্যমে তার অপশারন নিশ্চিত করবেন বলে হুশিয়ারি দেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ দফা অনিয়ম তুলে ধরে তাৎক্ষণিক

সমাধান করার দাবিও জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে:
১. ৭ দিনের মধ্যে অযোগ্য রোকসানা হ্যাপিকে অপসারণ, ২. দায়িত্বরত চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলা বন্ধ, ৩. মাস্টার রুলে আয়া-বুয়া নিয়োগে দুর্নীতি তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনা, ৪. খাবার সরবরাহ ও সরকারি ওষুধ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত, ৫. হাসপাতালের পরিষ্কার-পরিছন্নতা নিশ্চিত, ৬. বহির্বিভাগে নির্দিষ্ট সময় পর্যন্ত ডাক্তার থাকা, ৭. জরুরি বিভাগে চিকিৎসক নিশ্চিতকরণ, ৮. জরুরি চিকিৎসা যেমন ব্যান্ডেজ, সেলাই চেম্বারে না করে হাসপাতালে করা, ৯. ভর্তি রোগীদের আবাসন সমস্যা সমাধান, ১০. হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের ব্যবসায়িক সিন্ডিকেট বন্ধ, ১১. স্বাস্থ্যসেবায় মৌলিক অধিকার নিশ্চিত করা।