মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ধামইরহাটে আদিবাসী সম্প্রদায়ের ২০ জন বিএনপিতে যোগদান

WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫২ অপরাহ্ন
WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫২ অপরাহ্ন
ধামইরহাটে আদিবাসী সম্প্রদায়ের ২০ জন বিএনপিতে যোগদান
ধামইরহাটে আদিবাসী সম্প্রদায়ের ২০ জন বিএনপিতে যোগদান


আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি :


নওগাঁর ধামইরহাটে বিএনপি’তে যোগদান করেছে আদিবাসী সম্প্রদায়ের সম্প্রদায়ের ২০ জন সাঁওতাল। ২৭ সেপ্টেম্বর বিকেলে ১নম্বর ধামইরহাট ইউনিয়ন বিএনপি’র প্রোগ্রামে ২০ জন সাঁওতাল আদিবাসী বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি’র আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনপি’তে যোগদান করেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপি’র সভাপতি এম এ ওয়াদুদ তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব মোঃ হানজালা নেতাকর্মীদের সংগঠিত ও একাত্বতা থাকতে আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম রাঙ্গা, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম লিটন, ধামইরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী কবির দেওয়ান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন, সাংগঠনিক মো. সম্পাদক মুত্তালেব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।