নাটোরে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

নাটোর প্রতিনিধি :
নাটোরের প্রাণ কেন্দ্রে সড়ক দুর্ঘটনায় মজনু আলী নামে (৪৪) এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে । এসময় আহত হয়েছে তার ছেলে রাব্বি আলী। রোববার (২১ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী হানিফ গাড়ির ধাক্কায় শহরের ছায়াবানী ট্রাফিক মোড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত মজনু আলী মফিল আলীর ছেলে । হতাহতরা বাগাতিপাড়া উপজেলা তমালতলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোববার ভোরে তারা বাড়ি থেকে নাটোরে মাছ কিনার উদ্দেশ্যে নাটোরের বাগাতিপাড়া উপজেলা তমালতলা থেকে শ্যালো ইঞ্জিল চালিত ভুটভুটি নিয়ে রওনা হন মজনু আলী ও তার ছেলে রাব্বি।
তারা শহরের ছায়াবানী মোড় এলাকা আসলে অপর দিক থেকে দ্রুতগতির একটি হানিফ গাড়ি এসে ধাক্কা দিলে বাবা এবং ছেলে দুজনেই আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে নাটোর সদরের হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে মজনু নিহত হন এবং ছেলে রাব্বিকে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় ।
স্থানীয়রা বলছেন, হানিফ গাড়ি চালকেরা বরাবরই রাস্তায় দ্রুত বেগে গাড়ি চালান শহরের ব্যস্ততম এ জায়গায় দ্রুত গতি গাড়ি চালানোর কারণেই এমন সড়ক দুর্ঘটনা ঘটেছে।
নাটোর থানার ওসি মাহবুব হোসেন বলেন, রোববার ভোরে শহরে একটি দুঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় আসে নাই। অভিযোগ পেলে আইগত ব্যবস্থা নেয়া হবে।